- - -

গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফের উদ্যোগে পবিত্র ফাতেহা-এ ইয়াজদাহুম অনুষ্ঠিত

Print News

গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফের উদ্যোগে
পবিত্র ফাতেহা-এ ইয়াজদাহুম অনুষ্ঠিত

গাউছে ছামদানী, কুতুবে রাব্বানী, পীরানে পীর, গাউসুল আজম শাহসূফি হযরত সৈয়দ আবদুল কাদের জিলানী (কঃ) কেবলা কাবার পবিত্র ওরশ-এ পাক উপলক্ষ্যে গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফ এর ব্যবস্থাপনায় ফাতেহায়ে ইয়াজদাহুম এর তাৎপর্য শীর্ষক আলোচনা, মিলাদ ও সেমা মাহফিল সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শওকত হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত, নাতে রাসুল ( দঃ), মাইজভাণ্ডারী কালাম পরিবেশনার মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। আলোচনা করেন মাওলানা কাজী হাবিবুল হোসাইন, মাওলানা মোহাম্মদ শায়েস্তা খাঁন আযাহারী, মুনাজাত পরিচালনা করেন সৈয়দ আবু আহমদ। সেমা মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ জাবের সরওয়ার।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa