- - -

শতেক মানা

Print News

শতেক মানা
—– দীন মুহাম্মাদ

ঐ মেয়েটি বিধবা তাই শতেক মানা।
ঐ মেয়েটির গুনগুনিয়ে গাইতে মানা
হাসি পেলে ঐ মেয়েটির হাসতে মানা
দুঃখে যদি বুক ফাটে তো কাঁদতে মানা।

শুভ কাজে ঐ মেয়েটির আসতে মানা
যাত্রাকালে কারো সামনে আসতে মানা
মেয়েটির কাউকে ভালো বাসতে মানা
কারো মাথা ছুঁয়ে আশির্বাদ করতে মানা।

মেয়েটির খোঁপাতে ফুল গুঁজতে মানা
ঐ মেয়েটির ভালোকরে সাজতে মানা
মেয়েটির রঙিন শাড়ি পরতে মানা
মেয়েটির ভালো খাবার খেতেও মানা।

মেয়েটির কী অপরাধ সে জানে না
লোকে তারে অপয়া কয় সে মানে না।
অমঙ্গলের নিয়ন্ত্রক যদি মানুষ হবে
শুধু মঙ্গলেরই নিয়ন্ত্রক কি স্রষ্টা তবে!

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa