- - -

কিশোরগঞ্জে বিভিন্ন অনুষ্টান মালায় জাতীয় যুব দিবস উদযাপন

Print News

কিশোরগঞ্জে বিভিন্ন অনুষ্টান মালায় জাতীয় যুব দিবস উদযাপন

 

“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন হয়েছে। গত ১ নভেম্বর বুধবার সকালে কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে পোনামাছ অবমুক্ত, বৃক্ষরোপন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে যুব ভবনে দিনব্যাপী অনুষ্টান মালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ কামাল উদ্দীন । অধিদপ্তরের উপ-পরিচালক তাহসিনা নাজনীনের সভাপতিত্বে আলোচনা সভা, চেক, সনদপত্র বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আসাদ উল্লাহ , সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মহসিন খান, জাতীয় মহিলা সংস্হার চেয়ারম্যান মানছুরা জামান নতুন, জেলা ক্রীড়া অফিসার মোঃ নূুরে এলাহী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম । বিকালে যুব ভবন মাঠে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ বনাম প্রশিক্ষণার্থীবৃন্দ মাঝে প্রীতি ভলিবল ম্যাচে অনুষ্টিত হয়। অনুষ্টান শেষে একই স্হানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক জেড, এ সাহাদাৎ হোসন। ব্যবস্হাপনায় ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম আব্দুল কাদির ভূইয়াঁ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa