- - -

গলাচিপায় বিস্ফোরণ, ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

Print News

গলাচিপায় বিস্ফোরণ, ককটেল-পেট্রোল বোমা উদ্ধা

 

গলাচিপার চিকনিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

ককটেল বিষ্ফোরণের খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাজা ৪টি ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গলাচিপা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিষ সাহাকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ করে আরো ৭ জন অজ্ঞাতনামাকে আসামি করে বিষ্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোণিত কুমার গায়েন বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে চারটি ককটেল ও চারটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa