- - -

চট্টগ্রামে যাত্রী সেজে বাসে আগুন

Print News

চট্টগ্রামে যাত্রী সেজে বাসে আগুন

 

 

বিএনপি’র অবরোধ শুরু প্রথম দিনেই সকালে চট্টগ্রাম নগরে একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ছয়ঘটিকায় নগরের ইপিজেড থানার সল্টগুলা ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহতহয়নি।

পুলিশ জানায়, চট্টগ্রাম নগরের সল্ট গুলা ক্রসিং এলাকায় বাসটি যাত্রী তোলার জন্য দাঁড়ায়। ওই সময় যাত্রীবেশে দুজন উঠে বাসে আগুন দিয়ে দ্রুত নেমে পড়েন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইপিজেডের কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল বলেন, সকাল ছয়টার দিকে একটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান। প্রায় আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হোসাইন বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রে-প্তারের চেষ্টাসহ এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa