- - -

সাংবাদিক খালোদ বেলাল এর দাফন সম্পন্ন

Print News

সাংবাদিক খালোদ বেলাল এর দাফন সম্পন্ন

 

 

প্রবীন সাংবাদিক, সাবেক তথ্য কর্মকর্তা ও সন্দ্বীপের কৃতি সন্তান খালেদ বেলাল আজ ৩০ অক্টোবর ২০২৩, সোমবার সকাল ১০ টায় চট্টগ্রাম শহরের মেহেদীবাগ ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। আজ ৩০ অক্টোবর সোমবার আছরের নামাজের পর জানাজার নামাজ শেষে সন্দ্বীপের এই কৃতি সন্তানকে গরীব উল্যাহ শাহ মাজার কবরস্থানে দাফন করা হয়। হে মহান আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন এবং পরিবার ও নিকটজনদের এই শোক সইবার শক্তি দিন।

সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নের মৌলভী বাজার সংলগ্ন অলি গান্ধীর বাড়িতে প্রকাশ আবুর গো বাড়িতে জন্ম নেয়া খালেদ বেলাল দৈনিক ঈশান পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন। তিনি একাধারে সাংবাদিক, সাবেক তথ্য কর্মকর্তা ও বিশিষ্ট গল্পকার ছিলেন। তিনি বাউরিয়া নিবাসী দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অলি গান্ধীর ভাইপো।

কর্মজীবনের শুরুতে তিনি ঢাকার দৈনিক পয়গামে চাকুরী করেন। তারপর যোগ দেন সরকারের তথ্য অধিদপ্তরে (পিআইডি)। সরকারি দায়িত্ব থেকে অবসর নিয়ে আবারো যুক্ত হন সাংবাদিকতায়। দৈনিক ঈশানের পর কাজ করেন ইংরেজী দৈনিক ‘দ্য পিপলস ভিউ’- এ। তিনি পুত্র ও পুত্রবধূর সাথে চট্টগ্রাম শহরের মেহেদীবাগের ফ্ল্যাটে থাকতেন।

‘মরা গাঙ্গে ডুব সাঁতার’, ‘ক্ষমা করো শরীফার মা’সহ বেশ কয়েকটি গল্প ও প্রবন্ধ লিখেন এই সাংবাদিক।

খালেদ বেলাল সাহেবের সাথে আমার নিয়মিত যোগাযোগ ছিল। সর্বশেষ গত ২৮ আগস্ট ২০২৩, সোমবার দুপুর ১টায়
তাঁর মেহেদীবাগের ফ্ল্যাটে দেখা করি। আমার আগ্রহে তিনি শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ ২০১৪ সাল থেকে নিয়মিত প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকায় ফিচার লিখতেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa