- - -

কুলিয়ারচরে বিএনপি – পুলিশ সংঘর্ষে নিহত ২ পুলিশসহ আহত ২০,ভৈরবে বিজিবি মোতায়েন

Print News

কুলিয়ারচরে বিএনপি – পুলিশ সংঘর্ষে নিহত ২ পুলিশসহ আহত ২০,ভৈরবে বিজিবি মোতায়েন

 

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক অবরোধকালে পুলিশের সাথে বিএনপির সংঘষর্ষে রিফাত উল্লাহ ও বিল্লাল মিয়া নামে ২ জন নিহত ও ১ জন গুলিবিদ্ধ সহ বিএনপির ১০ নেতা – কর্মী আহত হয়েছে ।নিহত রিফাত ছয়সূতী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি এবং বিল্লাল মিয়াকে ওয়ার্ড ছাত্র দলের সহ- সভাপতি বলে জানা গেছে সময় ওসিসহ ১০ পুলিশ সদস্য আহত হয়। আহতদেরকে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়েছে । সংঘর্ষে গুরুতর আহত রিফাত উল্লাহকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় সংঘর্ষে কুলিয়ারচর থানার ওসি সহ অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছে । নিহত রিফাত উল্লাহর বাড়ি কুলিয়ারচরের ছয় সূতী গ্রামে।এছাড়া অন্য আহতরা হলো মাধবদী গ্রামের বিল্লাল মিয়া। ভৈরব পৌর বিএনপির সভাপতি হাজি মোঃ শাহিন ও কুলিয়ারচর বিএনপি নেতারা জানান, সকালে শান্তিপূর্ণ আন্দােলনে বিনা উস্কানিতে পুলিশ তাদের উপর হামলা চালিয়ে গুলি করে। এতে রিফাত উল্লাহ নিহত সহ অন্তত ১০ জন গুলিতে আহত হয়। এ বিষযে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ২ জন নিহত হয়েছে। এছাড়া ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, সকালে বিএনপি নেতা- কর্মীরা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে। তারা এ সময় পুলিশ কে দেখে তাদের উপর ইটপাটকল ও লাঠিসোঠা নিয়ে হামলা চালিয়ে কুলিয়ারচর থানার ওসিসহ অন্তত ১০ জনকে আহত করে। বতর্মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । এ বিষযে বাজিতপুর থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজ ভৈরবে অবরোধ চলাকালে সকালে আওয়ামী লীগ ও বিএনপির মাঝে দাওয়া পাল্টা দাওয়ায় সাংবাদিক ও পুলিশ সহ প্রায়, ১৫ জন আহত হওয়ার সংবাদ পাওয়াগেছে।এইদিকে পরিস্থিতি ঠিক রাখার জন্য সন্ধায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa