- - -

কবিরহাটে ৫ ডাকাতি মামলার আসামি মাসুদুর রহমান সজিব অস্ত্রসহ গ্রেপ্তার

Print News

কবিরহাটে ৫ ডাকাতি মামলার আসামি মাসুদুর রহমান সজিব অস্ত্রসহ গ্রেপ্তার

 

নোয়াখালীর কবিরহাটে পাঁচ ডাকাতি মামলার আসামি মাসুদুর রহমান সজিবকে (৩৫) একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিনগত রাত সোয়া ১টার দিকে বাটইয়ার ভূঁইয়ারহাট-দুধমুখা সড়কের একতা ব্রিকফিল্ডের সামনে থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুদুর রহমান সজিব কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দৌলত রামদী গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে আগেরও পাঁচটি ডাকাতির মামলা রয়েছে।

কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) প্রভাত কর্মকার আসামি মাসুদুর রহমানকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেন। পরে তার বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে আরেকটি মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa