- - -

আনোয়ারায় উদ্যোক্তাদের চেক বিতরণ করল ইউসিবি

Print News

 

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা উপজেলায় কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উদ্যোক্তাদের সহায়তার চেক বিতরণ করেছে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে আনুষ্ঠানিক ভাবে চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ইউসিবি ব্যাংকের আনোয়ারা সদর শাখার ব্যবস্থাপক মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ইশতিয়াক ইমন।

কর্ণফুলী শাখার ব্যবস্থাপক মু.জসীম উদ্দিন আমজাদীর সঞ্চালনায় প্রাণী সম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়–য়া, মৎস কর্মকর্তা ম.রাশীদুল হক, বটতলী শাখার ব্যবস্থাপক এরশাদুজ্জমান চৌধুরী, শান্তির হাট শাখা ব্যবস্থাপক আলী মোঃ শওকত আলম উপস্থিত ছিলেন।

 

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa