- - -

অষ্টগ্রামে ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমাদের করণীয়’ শীর্ষক আশা’র কমিউনিটি হেলথ মিটিং অনুষ্ঠিত

Print News

অষ্টগ্রামে ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমাদের করণীয়’ শীর্ষক আশা’র কমিউনিটি হেলথ মিটিং অনুষ্ঠিত

 

কিশোরঞ্জের হাওর জনপদ অষ্টগ্রামে বেসরকারি এনজিও সংস্থা আশা বাঙ্গালপাড়া স্বাস্থ্যসেবাকেন্দ্রের উদ্যোগে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমাদের করণীয় শীর্ষক এক কমিউনিটি হেলথ মিটিং অনুষ্ঠিত হয়েছে।আজ (৩০শে অক্টোবর) সোমবার সকাল ১১ টায় উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের রথানী গ্রামে এ মিটিং অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিশিষ্ট ব্যক্তি এম,এ, মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান রুস্তম, বিশেষ অতিথি ছিলেন আশা বাঙ্গালপাড়া ব্রাঞ্চ ম্যানেজার জিয়াউল হক।এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কয়েক শত সেবাগ্রহীতা পুরুষ, মহিলা, শিশু উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, আশা একটি আত্মনির্ভরশীল ও অধূমপায়ী সংস্থা, আশা বিশ্বাস করে রোগ প্রতিরোধের চেয়ে রোগ প্রতিকারই শ্রেয়।
অনুষ্ঠানে ডায়াবেটিকস বিষয়ক সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন আশা বাঙ্গালপাড়া স্বাস্থ্যসেবাকেন্দ্রের হেলথ সেন্টার ইনচার্জ জনস্বাস্থ্যবিদ ডাঃ মোঃ আনিছুর রহমান।
তাছাড়া এসময় প্রায় শতাধিক রোগীকে বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় বলে জানা যায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa