- - -

বিএনপি- জামায়াতের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাউজানে আ.লীগের শান্তি সমাবেশ

Print News

বিএনপি- জামায়াতের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাউজানে আ.লীগের শান্তি সমাবেশ

 

বিএনপি, জামায়াতচক্রের দেশব্যাপী নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির প্রতিবাদে রাউজানে শান্তি সমাবেশ করেছেন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রবিবার সকালে রাউজান উপজেলা ১৪ টি ইউনিয়নে পৃথক পৃথক শান্তি সমাবেশ করে। পরে উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে মিছিল সহকারে যোগ দেন নেতাকর্মীরা। শান্তি সমাবেশে ট্যালি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামী লীগ নেতা কাজী ইকবাল, স্বপন দাশগুপ্ত, জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন, শওকত হাসান, তছলিম উদ্দিন, মুছা আলম খান চৌধুরী, আব্দুল লতিফ, যুবলীগ নেতা হাসান মোহাম্মদ রাসেল, তপন দে, আবু ছালেক, মিজান মুন্সি। এদিকে চিকদাইর ইউনিয়নের শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হানিফ মেম্বার, জাগের হোসেন, ইলিয়াস মেম্বার, মোহাম্মদ আলী, লোকমান,নেজাম উদ্দিন, আবছার,কামরুল হাসান বারেক, সালাউদ্দিন মেম্বার।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa