- - -

নান্দাইলে তৃণমূল আ’লীগের মিছিল ও শান্তি সমাবেশ

Print News

নান্দাইলে তৃণমূল আ’লীগের মিছিল ও শান্তি সমাবেশ

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ ও যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং শ্রমিক লীগের যৌথ উদ্যোগে শনিবার (২৮ অক্টোবর) নান্দাইলের একমাত্র বাণিজ্যিক এলাকা নান্দাইল চৌরাস্তা এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহা সমড়কে এক বিরাট মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি চৌরাস্তা দলীয় কার্যালয় থেকে শুরু করে বিশাল গোলচত্বর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন চন্ডীপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউপি সদস্য মোঃ রতন ভূইঁয়া, শ্রমিকলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা নাজমুল হক মাসুম, যুবলীগ নেতা যথাক্রমে বরকত আলী বুলু, আব্দুল কাইয়ুম, আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, ও চন্ডীপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল ও আওয়ামীলীগ নেতা খায়রুল ইসলাম। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক শান্তি সমাবেশের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ম জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং নান্দাইলের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিনকে নান্দাইলের আসনটি ধরে রাখতে পুনরায় ৩য় বারের মত নৌকা প্রতীক প্রদান করার জন্য জননেত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন ও দাবী জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa