- - -

নাগরিকদের নিরাপত্তা প্রদানে বাংলাদেশ পুলিশ সবসময় পাশে রয়েছে : ডিএমপি কমিশনার

Print News

হরতালের নামে মানুষের স্বাধীন চলাচলে বাধা দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। শান্তিপূর্ণ সমাবেশের নামে সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
গতকাল শনিবার রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার আরও বলেন, ‘বিএনপি এবং জামায়াত সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে রোববার। স্বাভাবিক চলাফেরা করা জনগণের মৌলিক অধিকার। জনগণের চলাচলে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দেশের জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তির নিরাপত্তা বিধান বাংলাদেশ পুলিশের আইনি দায়িত্ব। পুলিশ জনগণকে সকল ধরনের নিরাপত্তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।’
কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘নাগরিকের চলাফেরার ক্ষেত্রে কোন ধরনের বাধার সম্মুখীন হলে বা আইনি সহায়তার প্রয়োজন হলে নিকটস্থ পুলিশের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।’
নাগরিকদের নিরাপত্তা প্রদানে বাংলাদেশ পুলিশ সবসময় পাশে রয়েছে বলে জানান তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa