- - -

বিএনপি-জামায়াত মানেই হলো খুনি – সন্ত্রাসী, এরা ভোট চোর : শেখ হাসিনা

Print News

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বিএনপি-জামায়াত মানেই হলো খুনি সন্ত্রাসী, এরা ভোট চোর। গতকাল ২৮ অক্টোবর শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে কর্ণফুলীর কেইপিজেড মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ মানুষের ভোটে ক্ষমতায় এসে দেশের উন্নয়ন করছে, আওয়ামী লীগ কে ক্ষমতা থেকে উৎখাতের ভয় দেখিয়ে লাভ নেই।’
লুটেরা সন্ত্রাসীরা যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের সরকার যত কাজ করেছে তত কাজ আর কোন সরকার করতে পারেনি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে দেশের মানুষের কল্যাণেই কাজ করে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এখন ঢাকা থেকে কক্সবাজার যেতে চট্টগ্রামের ভেতর ঢুকে যানজটে পড়তে হবে না। টানেলটি এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হবে। যা দেশের উন্নয়নের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।’
‘চট্টগ্রাম থেকে কক্সবাজার ২৫০ কিলোমিটার মেরিন ড্রাইভ করে দেব। বে টার্মিনাল করা হচ্ছে। একাধিক পানি শোধনাগার করেছি। স্যুয়ারেজ প্রকল্প বাস্তবায়ন করছি। জলাবদ্ধতা দূরীকরণে ১১ হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়েছি।’
এর আগে এদিন বেলা ১১টা ৪০ মিনিটে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর দোয়া ও মোনাজাত শেষে প্রধানমন্ত্রীর গাড়িবহর টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা প্রান্তে রওনা দেয়। বেলা ১২টা ১ মিনিটে প্রথম ব্যক্তি হিসেবে টানেলে টোল প্রদান করেন শেখ হাসিনা।
সেখানে চীনের রাষ্ট্রপতির পক্ষে পাঠানো একটি পত্র পাঠ করেন দেশটির পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
এরপর টানেল উদ্বোধন উপলক্ষে একটি থিম সং পরিবেশন করা হয়। এছাড়া জনসভা মাঠে প্রধানমন্ত্রী চট্টগ্রামের আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। টানেল উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে স্বারক ডাকটিকিট উন্মোচন ও ৫০ টাকা মূল্যমানের নোট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa