- - -

ঢাকার নয়াপল্টনের মহাসমাবেশে এম এ শুককুর পাটোয়ারীর নেতৃত্বে হাজারো নেতাকর্মীর যোগদান

Print News

ঢাকার নয়াপল্টনের মহাসমাবেশে এম এ শুককুর পাটোয়ারীর নেতৃত্বে হাজারো নেতাকর্মীর যোগদান

 

চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি এম এ শুককুর পাটোয়ারীর নেতৃত্বে চাঁদপুর ২ আসনের ( মতলব দক্ষিণ, মতলব উত্তর) হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে ঢাকার বিজয়নগর থেকে নয়াপল্টনের বিএনপির মহাসমাবেশে, মিছিলে মিছিলে স্লোগান স্লোগানে যোগদান করেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম এ শুককুর পাটোয়ারী বলেন, দেশের মানুষ আজ মুক্তি চায়, স্বৈরাচারী সরকারের পদত্যাগ চায়, মানুষের ভোটের অধিকার চায়, বিএনপি আজকের মহাসমাবেশ শান্তিপূর্ণ সমাবেশ, সরকারের শুভ বুদ্ধির উদয় হলো ভালো না হলে বিএনপি অহিংসা আন্দোলন করবে। সহিংশ আন্দোলন আওয়ামীলীগ করে, লগ্গি বৈঠার আন্দোলনে আওয়ামীলীগ মানুষ কে পিঠিয়ে হত্যা করছে, বিএনপি অহিংস আন্দোলনে বিশ্বাস করে, দেশের মানুষকে সাথে নিয়ে সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে মানুষ নির্বাচন চায়, আজকের মহাসমাবেশ জাতীয় ইতিহাসের সমাবেশ, লক্ষ লক্ষ জনতা বুকের তাজা রক্তদিয়ে হলেও এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করবে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা ছিনিয়ে এনেছি, আজও এই বাংলার মানুষ রাজপথের আন্দোলন সংগ্রামের বিনিময়ে এই সরকারের পদত্যাগ চায়। গত ১৪, ১৮ সালের ভুয়া নির্বাচন করে ভোট চুরি করে ক্ষমতা দখল করে, দেশের মানুষ এখন সজাগ, আগামী জাতীয় নির্বাচনে আর ভোট চুরি করে ক্ষমতা দখল করতে দেবে না, বিএনপির আন্দোলন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, রাতের অন্ধকার ভোট চোর সরকারের পদত্যাগের আন্দোলন।

জাতীয় নির্বাচন কে সামনে রেখে বিএনপির ১ দফা দাবী আদায় ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি র দাবীতে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল ২৮ শে অক্টোবর শনিবার সকাল থেকে বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মীদের মিছিলে মিছিলে সমাবেশস্থল পূর্ণ হয়।

লক্ষ লক্ষ নেতাকর্মীর স্লোগান স্লোগানে মুখরিত মহাসমাবেশ।শান্তি পূর্ণ মিছিলে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের দুপুরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa