- - -

ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দেশপ্রেম নিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে ব্যবসায়ীদের : ভূমি মন্ত্রী

Print News

ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দেশপ্রেম নিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে ব্যবসায়ীদের : ভূমি মন্ত্রী

ভূমি মন্ত্রী সাইফুজ্জান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, দেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিন রাত কাজ করছেন। তার সুযোগ্য নেতৃত্বে দেশ বদলে গিয়েছে উন্নয়ন ও অগ্রগতিতে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আপোষহীন নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অগ্রগতি। এর ধারা অব্যাহত রাখতে ব্যবসায়ীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, ব্যবসা ব্যণিজ্যের সুনাম আছে, কিন্তু ব্যবসায়ীরা নিজেদের সুনাম নিজেরা নষ্ট করেছে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করে সাধারণ জনগণ ও ক্রেতা সাধারণকে ভোগান্তিতে ফেলে অধিক লাভবান হওয়ার প্রচেষ্টায় মেতে ওঠে। ব্যবসায়ীদের এ আচরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হ্নদয়ে রক্ত ক্ষরণ হয়। আমার হ্নদয়েও রক্ত ক্ষরণ হয়। এটা চলতে পারে না। সিন্ডিকেট ব্যণিজ্য থেকে ব্যবসায়ীদের বেরিয়ে আসতে হবে।
ভূমি মন্ত্রী আরও বলেন, ব্যবসায়ীদের সিন্ডিকেট ব্যণিজ্য থেকে বের হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল ২৬ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এফবিআইয়ের সভাপতি আলহাজ্ব মাহবুব আলম এর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

খাতুনগন্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে গতকাল ২৬ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এফবিআইয়ের সভাপতি আলহাজ্ব মাহবুব আলম এর সংবর্ধনা অনুষ্ঠান সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, মাননীয় শিক্ষা উপ মন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মিজানুর রহমান, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো জসিম উদ্দিন। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগির আহমদ, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল।
এসময় ভূমি মন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম একটি ব্যবসাবান্ধব এলাকা। এর সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে চট্টগ্রামের ব্যবসায়ীদের ভূমিকা রাখতে হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa