- - -

আন্তজার্তিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’ স্থাপনের যৌক্তিকতা শীর্ষক সংবাদ সম্মেলন আগামীকাল

Print News

‘আন্তজার্তিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’ স্থাপনের
যৌক্তিকতা শীর্ষক সংবাদ সম্মেলন আগামীকাল

 

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় ধ্বংসপ্রাপ্ত বিদ্যাপীঠ পণ্ডিত বিহারের ঐতিহ্যকে কালোত্তীর্ণ করার জন্য ২০১১ সালে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় (আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা একযুগ অতিক্রান্ত হলেও অদ্যাবধি আলোর মুখ দেখেনি।
আগামী ২৮ অক্টোবর শনিবার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ারায় এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং তিনি চট্টগ্রামে উন্নয়নমূলক নানান ধরনের অবকাঠামোর উদ্বোধন করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমনের প্রাক্কালে তাঁর প্রতিশ্রুত ও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা প্রস্তাবিত ‘আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরের লক্ষ্যে আগামীকাল ২৬ অক্টোবর’২৩, বৃহঃস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ২য় তলায় অবস্থিত এস রহমান হলে ‘আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন নাগরিক উদ্যোগ’র আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রামের বরেণ্য শিক্ষাবিদ, রাজনীতিবিদ, পেশাজীবী, আইনজীবী, ছাত্র প্রতিনিধি, সংস্কৃতিকর্মী, উন্নয়ন সংগঠক ও মুক্তিযোদ্ধাসহ বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
উক্ত সংবাদ সম্মেলনে গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন ‘আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন নাগরিক উদ্যোগ’-এর আহ্বায়ক ড. জিনবোধি ভিক্ষু ও সদস্য সচিব নাট্যনির্দেশক মোস্তফা কামাল যাত্রা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa