- - -

চট্টগ্রামে দূর্মর বাংলাদেশ এর উদ্যোগে দুস্ত, এতিম অসহায় সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে খাবার বিতরণ সম্পন্ন

Print News

চট্টগ্রামে দূর্মর বাংলাদেশ এর উদ্যোগে দুস্ত, এতিম অসহায় সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে খাবার বিতরণ সম্পন্ন

 

চট্টগ্রামের অন্যতম মানবিক সংগঠন “দূর্মর বাংলাদেশ ” এর আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন নবী (সঃ) উপলক্ষে “দূর্মর ফুড ব্যাংক ” এর আওতায় ৪র্থ বারের মতো অসহায় দুস্ত এতিম পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আজ ২৪ অক্টোবর ২৩ মঙ্গলবার, নগরীর নাসিরাবাদ পলিটেকনিক্যাল জিয়স পুকুর জামে মসজিদ প্রাঙ্গনে খাবার বিতরণ কর্মসূচী পালিত হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম আনিসুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন খুলশী থানার অফিসার ইনচার্জ রুবেল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক স ম জিয়াউর রহমান, পিউপিল স্কুল বাস লিমিটেড এর ফাউন্ডার ও সিইও আবদুর রহমান সোহাগ, হাফেজ আলমগীর রেজা কাদ্বেরী, মাও: আবদুল কাদের, এনায়েত হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার পএিকার ব্যুরো চীফ মাসুদ আলম সাগর, ইন্জিনিয়ার মোহাম্মদ এমরান, রতন বড়ুয়া, বিপ্লব বিজয়, আসাদুজ্জামান সাকিব, বারেক, আবু রায়হান, ফাহাদ , জুয়েল, আরমান, ইমন, রাকিব প্রমুখ।

উক্ত কর্মসূচীতে সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে বিওবানদের আহ্বান করা হয় পাশাপাশি দূর্মর বাংলাদেশ এর মানবিক কাজের প্রশংসা করেন। পরিশেষে দোয়া মিলাদ ও মোনাজাতের পর ২০০ লোকের মাঝে খাবার বিতরণ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa