- - -

বিজয়ী এর উদ্যোগে ৫০ জন শিক্ষার্থীকে ফ্রি বিডিড ক্রাফ্ট ও হেড পিসের প্রশিক্ষন কোর্স সম্পন্ন

Print News
বিজয়ী এর উদ্যোগে ৫০ জন শিক্ষার্থীকে ফ্রি বিডিড ক্রাফ্ট ও হেড পিসের প্রশিক্ষন কোর্স সম্পন্ন
চাঁদপুরের প্রথম নারী সংগঠন “বিজয়ী” নারী উন্নয়ন সংস্থা এর উদ্যোগে ৫০ জন শিক্ষার্থীকে ফ্রিতে বিডিড ক্রাফ্ট ও হেড পিসের প্রশিক্ষন করানো হয়।
আজ ২৪ অক্টোবর  সকাল ১০ ঘটিকায় চাঁদপুর পুরান বাজারে মধুসূদন উচ্চ বিদ্যালয়ে চাঁদপুরের নারীদের সাবলম্বী করতে চাঁদপুরের প্রথম ট্রেনিং বেইজ নারী সংগঠন “বিজয়ী” এই প্রশিক্ষনের আয়োজন করেন । প্রশিক্ষনের শিখানো হয়
বিডিড ক্রাফ্ট, হেড পিসসহ নানা রকম জুয়েলারী তৈরি।
বিডিড ক্রাফ্টের প্রশিক্ষন করান নারী উদ্যোক্তা জান্নাতুল মরিয়ম জিদনী এবং হেডপিস ও জুয়েলারি প্রশিক্ষন প্রদান করেন নারী উদ্যোক্তা মার্জিয়া মৌরী।
“বিজয়ী” এর উদ্যোগে “বিজয়ী তৈরিতে বিজয়ী”- এই স্লোগানে ফ্রি প্রশিক্ষন কর্মশালাটি বিজয়ীর  ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে পরিচালনা করেন জান্নাত আক্তার লিলি।
বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান প্রশিক্ষকসহ বিজয়ীর সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন- নারী-পুরুষে ভেদাভেদ দূর, দেশকে এগিয়ে নেয়া এবং  রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন জরুরি। স্মার্ট বাংলাদেশ গড়তে নারীদের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে দেশে নারী উদ্যোক্তা সৃষ্টি এবং উদ্যোক্তা ব্যবসায়ীদের সহায়তার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় বিজয়ী চাঁদপুরের নারীদের নিয়ে কাজ করা প্রথম নারী সংগঠন। এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দেশের নারীদের বিভিন্ন হাতে কলমে প্রশিক্ষনের মাধ্যমে আত্মনির্ভরশীল ও আর্থিকভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা।
এ সময় উক্ত প্রশিক্ষনে উপস্থিত ছিলেন-  আখি আক্তার, মুনতাহা খান, মারিয়া আক্তারসহ সংগঠনের নেতৃবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa