- - -

অনুভব

Print News

অনুভব
নিজাম শাহ্

নীরব কোন পরিবেশে মনের আবেশে
অপলক দৃষ্টির পানে তাকিয়ে থাকা
না বলা কথায় হারিয়ে অজানায়,
ভাবনার গভীরে দীর্ঘশ্বাস ধরে
স্পন্দনকে অনুভব করার ব্যাকুলতায়
এসো একবার এই ত্রিপ্রহর বেলায়।
পাশে বসে কখনো চোখে রেখে চোখ
বলা হয়নি যে কথাটি আজও
চিত্তে ডুবে অনুভব কিছু হোক!
তুমি আমি একাকার এই প্রকৃতি
রতিহীন প্রেম অনুভব পরম প্রীতি
চেতনার ধরন এক আকৃতি ভিন্নতায়,
বুঝে নাও কখনো এই আমায়
আমিও যে হৃদয়টি দিয়েছি তোমায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa