- - -

৪৯ জেলে আটক

Print News

৪৯ জেলে আটক

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় গত ২৪ ঘণ্টায় ৪৯ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ-পুলিশের ওসি কামরুজ্জামান।
তিনি জানান, গত রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪৯ জন জেলেকে আটক করা হয়। এ সময় ৩ কোটি ২৪ লাখ ২৩ হাজার ৮২০ মিটার জাল, ২১টি মাছ ধরার নৌকা, ৩৮২ কেজি ইলিশ জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে ৪টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুইজন নাবালত শিশু অপ্রাপ্ত বয়স্ক জেলে হওয়ায় তাদের মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অন্যদের বিরুদ্ধে মৎস্য আইনে ৫টি মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানা ও গরিব-অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে এবং অবৈধ কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa