
দুর্গাপুজোর ভিড়ে হারিয়ে যাওয়া মানুষকে খুঁজতে, কলকাতা পুলিশের নতুন উদ্যোগ লঞ্চ “বন্ধু’ অ্যাপ
১৫ ই অক্টোবর বৃহস্পতিবার, দুর্গাপুজোর ভিড়ে যাহারা হারিয়ে যাবেন, তাহাদের জন্য কলকাতা পুলিশ একটি নতুন উদ্যোগ নিলেন লঞ্চ “বন্ধু” অ্যাপ।
দুর্গাপূজো মানেই কলকাতার রাস্তায় মানুষের ঢল , মন্ডপে মন্ডপে দর্শনার্থীদের ভিড়, আর এই ভিড়ের মধ্যে অনেক সময় হারিয়ে যায় ছোট ছোট শিশু ও প্রবীণ নাগরিকরা। সেই সমস্যার সমাধানে এবার বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের, লালবাজারে পুলিশ হেডকোয়ারটার থেকে আজ আনুষ্ঠানিকভাবে চালু করা হলো “বন্ধু” অ্যাপ।
এই অ্যাপের মাধ্যমে পূজোর ভিড়ে হারিয়ে যাওয়া শিশুদের হাতে একটি ব্যান্ড পরিয়ে দেয়া হবে , যাতে কোন বাচ্চা হারিয়ে গেলে এই” বন্ধু” অ্যাপসের মাধ্যমে খুঁজে পেতে সাহায্য করবে কলকাতা পুলিশের। পাশাপাশি শহরের দশটি ডিভিশনের জন্য থাকবে দশটি বিশেষ গাড়ি, যা শহরজুড়ে নজরদারী ও উদ্ধারকাজে সহায়তা করবে।
কলকাতা পুলিশের এই উদ্যোগের অন্যতম আকর্ষণ, ছোটদের জন্য বিশেষ কিউয়ার যুক্ত ব্যান্ড, অভিভাবকরা বন্ধু আপে আগে থেকে রেজিস্ট্রেশন করে শিশুর নাম, অভিভাবকদের নাম ,ফোন নম্বর ও ঠিকানার মত প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করতে পারবেন।। এরপর শিশুর হাতে পরিয়ে দেয়া যাবে কিউআর কোডযুক্ত ব্যান্ড, পুজোর ভিড়ে কোন শিশু হারিয়ে গেলে সেই কিউআর কোড স্ক্যান করে নথিভুক্ত তথ্যের সাহায্যে অভিভাবকের সঙ্গে যোগাযোগ এবং শিশুটিকে খুঁজে পেতে সুবিধা হবে।
তবে শুধু শিশু নয়, পুজোর ভিড়ে যেকোনো বয়সের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের, উৎসবের আনন্দে যাতে হারিয়ে যাওয়ার আতঙ্ক বাধা হয়ে না দাঁড়ায় ,সেই লক্ষ্যেই প্রযুক্তিকে হাতিয়ার করে কলকাতা পুলিশের এই নতুন পদক্ষেপ।
এবার দেখার বিষয়, পুজোর দিনগুলিতে “বন্ধু “অ্যাপ এবং কলকাতা পুলিশের এই বিশেষ উদ্যোগ কতটা কার্যকর ভূমিকা পালন করে।
![]()









