
দেশে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে : সাংসদ এনাম

পটিয়ার মাননীয় সাংসদ জনাব মো: এনামুল হক এনাম বলেছেন, দেশে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে।
গতকাল পটিয়া পৌর সদরের ইন্দ্র পুলস্হ কমিউনিটি সেন্টারে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের এক হাজার সদস্যর মাঝে উপহার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।। তিনি অারো বলেন, এ দেশ আমার, আপনার, সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এ দেশের নাগরিক। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতি বজায় রেখে সবাইকে একসঙ্গে দেশ গড়তে হবে
তিনি বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের উৎসব এখন আর নেই, এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যেরও প্রতীক। উৎসবগুলো যেন আনন্দ, শান্তি ও সৌহাদের্যর পরিবেশে উদযাপিত হয়, সেজন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া পৌর বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম সওদাগর, পটিয়া উপজেলা বিএনপি র সাবেক সদস্য সচিব খোরশেদ আলম , দক্ষিণ জেলা বিএনপির নির্বাহী সদস্য শফিকুল ইসলাম চেয়ারম্যান, মইনুল আলম ছোটন, তৌহিদুল আলম, ইদ্রিস পানু, এসএম নয়ন প্রমুখ।
![]()









