- - -

সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

img 20261013 wa0171~2
Print News

সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

 

সুনামগঞ্জে গরীব পরিবারের ছেলে মোটর সাইকেল চালক সুবিনয় দাস সড়ক র্দূঘটনায় পতিত হয়ে ডান পা ভেঙ্গে দু”টুকরো হয়ে যায়। ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালে জানুয়ারী মাসের প্রথমদিকে ।

সুনামগঞ্জ শহরের আব্দুস জহুর সেতু থেকে মোটর সাইকেল চালক সুবিনয় দুইজন যাত্রী নিয়ে জামালগঞ্জের সাচনা বাজারে যাওয়ার পথে উকরাবসি গ্রামের পাশে সিএনজির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যাত্রীরা অক্ষত থাকলে ও চালক সুবিনয়ের ডান পা ভেঙ্গে চুরমার হয়ে যায়। তাৎক্ষণিক খবর পেয়ে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলেও রোগীর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। তণককার সময়ে গুরুতর আহত সুবিনয়ের মা পারুল রানী দাস তার ছেলের সহপাঠি ও সমাজের দানশীল ব্যক্তিদের দ্বারে দ্বারে গিয়ে তার সন্তানকে সুস্থ করার জন্য যৎসামান্য আর্থিক সহায়তা পান। এই আর্থিক সাহায্য সহযোগিতা নিয়ে ওসমানী মেডিকেলে ভর্তি হওয়া তার সন্তানের চিকিৎসা করানো হয়। এ সময় ওসমানীর ডাক্তাররা সুবিনয়েরা পায়ে ৪০টির মতো রড ঢুকানো ব্যবস্থা করে দেন। সে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গৌরারং গ্রামের দিপুল দাস ও পারুল রানী দাসের ছেলে।

চলতি মাসের ২০ অক্টোবর সিলেট ওসমানী হাসপাতালে অপারেশনের মাধ্যমে পায়ের রড বের করার জন্য ডাক্তাররা বলেছেন প্রায় দু”লাখ টাকার প্রয়োজন। তাই গরীব ও অসহায় অসুস্থ মোটর চালক সুবিনয় ও তার মা পারুল রানী সমাজের দানশীল,বৃত্তবানদের নিকট আর্থিক সহায়তার অনুরোধ জানিয়েছেন। যার যার সামর্থ অনুযায়ী বৃত্তবানদের সহায়তা পেলে হয়তো একজন গরীব ঘরে এই সন্তান হিসেবে সুবিনয় দাস আবারো পুরোপুরি সুস্থ হয়ে সমাজের দশটি যুবকের মতো নতুন করে বেচেঁর থাকার স্বঁপ্ন দেখছেন।

সরাসরি যোগাযোগ করে সাহায্য পাঠানোর ঠিকানা—
সুবিনয় দাস
নিজের বিকাশ ও নগদ নম্বর হচ্ছে- ০১৭৬৮৯৮৮০০৬
সুনামগঞ্জ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa