- - -

ছাতকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালী, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত

img 20261013 wa0112
Print News

ছাতকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালী, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত

ছাতকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মঙ্গলবার ১৩ অক্টোবর সকালে আলোচনা সভা, র‍্যালী ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।র‍্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম,ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা দিলীপ দত্ত, টিম লিডার শাহীনুর আলম পাবেল, সাংবাদিক সাকির আমিন প্রমুখ।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দে, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কর্মকর্তা আমিনুল ইসলাম, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী মৌসুমী আক্তার, মাঠ কর্মকর্তা পারমিট চাকমা, অফিস সহায়ক রুবেল আহমদ, ইদন মিয়া ফায়ার ফাইটার মো.গোলাপ হোসেন,সুমন মিয়া, তানভীর আনজুম, জুনায়েদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa