- - -

৫০তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় হ্যান্ডবল ( বালিকা ) বিভাগীয় চ্যাম্পিয়ন

Print News

৫০তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় হ্যান্ডবল ( বালিকা ) বিভাগীয় চ্যাম্পিয়ন

৫০তম গ্রীস্মকালীন ফুটবল , হ্যান্ডবল, কবাডি ও দাবা প্রতিযোগিতায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় হ্যান্ডবল (বালিকা ) সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে । গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ) সিলেট মাছিমপুর আবুল মাল আব্দুল মহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে সিলেট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপপরিচালক জাহাঙ্গীর কবীর আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিলেট অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( রাজস্ব ) জাকারিয়া রহমান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার , সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম । উক্ত গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সহযোগিতায় ছিলেন শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান , শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমান সাজু , এস এম সি মারাজ মিয়া । এ ক্রীড়া প্রতিযোগিতায় শায়েস্তাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫০ তম জাতীয় গ্রীস্মকালীন ফুটবল , হ্যান্ডবল , কাবাডি ও দাবা প্রতিযোগিতায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় হ্যান্ডবল (বালিকা) সিলেট বিভাগীয় মধ্যে চ্যাম্পিয়ন হওয়ায় প্রধান অতিথি জাকারিয়া রহমান শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নদের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa