- - -

৩৫ বছর পর মহম্মদপুর উপজেলা বাসী মন্ত্রী পেলেন এ্যাড: নিতাই রায় চৌধুরী মন্ত্রী পাওয়ায় মহম্মদপুর নেতা কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ চলছে

Print News

৩৫ বছর পর মহম্মদপুর উপজেলা বাসী মন্ত্রী পেলেন
এ্যাড: নিতাই রায় চৌধুরী মন্ত্রী পাওয়ায়
মহম্মদপুর নেতা কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রিসভায় সদস্য হিসেবে শপথ নিয়েছেন মাগুরা-২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য (এমপি) নিতাই রায় চৌধুরী। তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পেয়েছেন।
নিতাই রায় চৌধুরীর মন্ত্রীত্ব পাওয়ার খবরে তার নির্বাচনী এলকায় নেতা-কর্মী এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে চলছে আনন্দ উৎসব এবং মিষ্টি বিতরণ। এ বিষয়ে মহম্মদপুর উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা বলেন, আমাদের পরিশ্রমের ফল আমরা পেয়ে গেছি। এই সুখবর মাগুরা-২ নির্বাচনী এলকার সর্বস্তরের মানুষের কল্যাণ বয়ে আনবে। সদ্য মনোনীত সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশের সকল মানুষের সামগ্রীক জীবনধারা এবং নৈতিকতা নিয়ে মাননীয় প্রধান মন্ত্রী তারেক জিয়ার পাশে থেকে সাংস্কৃতিক উন্নয়নসহ বাংলাদেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাবো। এ সময় তিনি তার নির্বাচনী এলকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য মন্ত্রীদের সাথে তিনি শপথ গ্রহন করেন। এ্যাড: নিতাই রায় চৌধুরীর মন্ত্রী হওয়ার খবরে এলকার নেতা-কর্মী ঢাকায় এসে ফুল ও মিষ্ঠি নিয়ে তার বাস ভবনের সামনে ভীড় করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে মাগুরা-২ আসন থেকে ১লাখ ৫০ হাজার ১৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১লাখ ১৭ হাজার ৮০৭ ভোট।

এ্যাড: নিতাই রায় চৌধুরী ১৯৪৯ সালে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন আইনজীবী। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বাায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন। এরশাদ সরকারের পতনের পরে তিনি বিএনপিতে যোগদান করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa