
দিনাজপুর সদর উপজেলায় আত্রাই নদীর ব্রিজের রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাকিবুল ইসলাম সজীব (২০) ও মাজাহারুল ইসলাম (২২) নামে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। বুধবার রাত সোয়া ৮টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের নতুন ভুসিরবন্দর এলাকায় আত্রাই নদীর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিবুল ইসলাম সজীব দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের ফুলবন গ্রামের মোকছেদুল হকের ছেলে এবং মাজাহারুল ইসলাম একই গ্রামের আনিসুর রহমানের ছেলে। নিহত দুজন সম্পর্কে চাচাতো ভাই।
![]()









