- - -

২৯৭ ভারতীয় মোবাইল : চালক গ্রেফতার

Print News

সিলেটের জৈন্তাপুরে ২৯৭টি ভারতীয় মোবাইলফোনসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় প্রাইভেটকারচালক ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ১৩ সেপ্টেম্বর সকালে গোপন তথ্যের ভিত্তিতে সিলেট-তামাবিল-জাফলং সড়কে অভিযান চালিয়ে প্রাইভেটকারটি জব্দ করে জৈন্তাপুর থানায় নেওয়া হয়। পরে এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) অলক কান্তি শর্মা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালাই। এসময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ভারতীয় অবৈধ পণ্য থাকায় থানায় নিয়ে আসি। গাড়িটি তল্লাশি করে ভারতীয় ২৯৭টি মোবাইলফোন জব্দ করা হয়। এ ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বন্ধে আমাদের আইনশৃঙ্খলাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa