- - -

২২৮ দাগে অবৈধভাবে ভেকুদিয়ে মাটি কাটা ও বিক্রয়ের অভিযোগ এলাকাবাসীর।

Print News

২২৮ দাগে অবৈধভাবে ভেকুদিয়ে মাটি কাটা ও বিক্রয়ের অভিযোগ এলাকাবাসীর

 

দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভার দক্ষিণ নয়াপাড়া গ্রামের ২ নং ওয়ার্ড ২২৮দাগে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রয়ের অভিযোগ এলাকাবাসীর।

গত (১৩ ডিসেম্বর) ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাউসার শেখ ভেকু মিশিন দিয়ে মাটি কাটার আলামত পায় এবং মাটি কাটা বন্ধ করে দেয়।

আবারো বড় বড় প্রভাবশালীদের সহযোগিতায় ৩০ ডিসেম্বর ভোর চারটা হইতে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটিকাটা শুরু করেছে।

এলাকাবাসীর দাবি, অবৈধভাবে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত মাটি কাটা এবং বিক্রয়ের অপরাধে ভেকুর মালিক মোঃ আল-আমিন মিয়া জমির মালিক মোঃ টুনু মিয়ার বিরুদ্ধেও ভেকু মেশিন সহ আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর।

ঘোড়াঘাট উপজেলার সহকারী ভূমি কমিশনার আবদুল আল কাউসার শেখ আরও বলেন, অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি করার বিরুদ্ধে উপজেলা প্রশাসন সব সময় বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
৩১-১২-২৫

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa