
২১ শে জুলাইকে সামনে রেখে তৃনমূল কংগ্রেসের প্রস্তুতি সভা হয়ে গেল জয়নগরে
মমতা বন্দ্যোপাধ্যায় পিভি নরসিংহ রাও সরকারের মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন কিন্তু ১৯৯২ সালে পশ্চিমবঙ্গে দলের যুব শাখার সভাপতির নির্বাচনে সোমেন মিত্রের কাছে পরাজিত হওয়ার পর ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে প্রভাব হারিয়ে ফেলেন ।রাজনৈতিক গতি ফিরে পেতে, তিনি পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক সদর দপ্তর রাইটার্স বিল্ডিং অভিমুখে পদযাত্রার ডাক দেন , যার উদ্দেশ্য ছিল **ছবিযুক্ত ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক করা**।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য যুব কংগ্রেস ১৯৯৩ সালের ২১ জুলাই রাজ্যের তৎকালীন কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে রাইটার্স ভবনে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে , যাতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য **ছবিযুক্ত ভোটার পরিচয়পত্র বাধ্যতামূলক করার **দাবি জানানো হয়। বিক্ষোভকারীদের উপর পুলিশ গুলি চালায়, যার ফলে ১৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়।
এই ঘটনাটি বিক্ষোভে এক মর্মান্তিক মোড় নেয়। গুলিবর্ষণ পরবর্তী ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে গভীর প্রভাব ফেলে।২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর , মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাইয়ের ঘটনা তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চ্যাটার্জির নেতৃত্বে একটি কমিশন গঠন করেন ।১৯৯৩ সালের ২১শে জুলাইয়ের ঘটনাবলী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। এই বিক্ষোভ এবং ১৩ জনের মৃত্যু তার রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে। ক্ষমতায় আসার পর থেকে, মমতা ব্যানার্জি প্রতি বছর ২১শে জুলাইকে পশ্চিমবঙ্গে শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন।১৯৯৩ সালের ২১জুলাই এই মর্মান্তিক ঘটনা রাইটার্স বিল্ডিং পশ্চিমবঙ্গের রাজনৈতিক একটি বিতর্ক অধ্যায় হিসাবে ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লিপিবন্ধ থাকবে ।এই বিক্ষোভ, যা সহিংসতা এবং পুলিশের গুলিবর্ষণের ফলে ১৩ জনের মৃত্যু হয় এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় নেয়। ১৯৯৩ সালের সমাবেশের প্রধান আয়োজকরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস গঠনের পর সমাবেশের দায়িত্ব নেয় AITMC। সামনে বিধানসভার নির্বাচন, আর তার আগে সামনে ২১ শে জুলাই শহীদ দিবস। আর সেই শহীদ দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার বিকালে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা হয়ে গেল।জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক ও তৃনমূল নেতৃত্ব মতিউর সেখের যৌথ উদ্যোগে এদিনের এই সভায় উপস্থিত ছিলেন জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল,জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হাসনাবানু শেখ, জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক,তৃনমূল কংগ্রেসের মুখপাত্র ড: ঋজু দও,তৃনমূল কংগ্রেসের আই টি সেলের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস,এস টি এস সি সেলের দ:২৪ পরগনার জেলার সভাপতি বাপন নস্কর,মতিউর সেখ সহ আরো অনেকে।এদিন সাংসদ প্রতিমা মন্ডল বলেন, কেন্দ্রের বিজেপি সরকার রাতের বেলায় ওয়াকাফ বিল পাস করিয়ে নিয়ে সংখ্যা লঘু মানুষের অধিকার কেড়ে নিয়েছে।বিজেপি আজ পরিযায়ী শ্রমিকদের আটকে দিচ্ছে।ভোটাধিকার প্রয়োগ আটকাতে চেয়েছিলেন কিন্তু সুপ্রীম কোর্ট তা বাতিল করে দিয়েছে।আর এই সব কিছুর জন্য সারাদেশের মধ্যে সবার প্রথম প্রতিবাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি আছেন তাই আপনারা সুরক্ষিত।এবারের ২১ শে জুলাইয়ে শহীদ দিবস হবে মহা সমাবেশ।এদিনের এই প্রস্তুতি সভা কার্যত জনজোয়ারের চেহারা নেয়।হাজার হাজার কর্মসমর্থক এদিনের এই সভায় অংশ নেন।
![]()









