- - -

২০২৩-২৪ অর্থ বছরে শায়েস্তাগঞ্জে ৩০ জন কৃষক – কৃষাণীর দুদিনব্যাপী প্রশিক্ষণ ও বারোমাসি সজিনা গাছের চারাসহ ১৪ জাতের বীজ প্রদান

Print News

২০২৩-২৪ অর্থ বছরে শায়েস্তাগঞ্জে ৩০ জন কৃষক – কৃষাণীর দুদিনব্যাপী প্রশিক্ষণ ও বারোমাসি সজিনা গাছের চারাসহ ১৪ জাতের বীজ প্রদান

ওডিসি-৩ জাতের বারোমাসি সজিনা জাত ফল সুস্বাদু । বীজ বপনের ৩-৪ মাসের মধ্যে ফুল আসে এবং ৬ মাসে ফসল আসে। গাছ গুলি বছরে ৮-১০ ফুট উচ্চতার বৃদ্ধি পায় এবং ৬-১০ টি প্রাথমিক শাখা তৈরি করে। ফুল গুলি ৫০-২শ ক্লাস্টারে থাকে। শুধু মাত্র একটি গুটি সাধারণত বিকাশ করে এবং খুব কমই প্রতি ক্লাসটারে ৩-৫ টি হয়। ফল- ডাটা ২ ফুট থেকে ২.৫ ফুট লম্বা এবং ২.৫ ইঞ্চি ঘের এবং ৮০% মাংস সহ ৭০ থেকে ৮০ গ্রাম ওজন হয়। জাতের গড় ফলন ৩শ টি ফল প্রতি গাছ। আনুমানিক ফলন প্রতি বছর প্রতি একর প্রায় ২৫-৩০ টন। ফুল ফোটার ৬৫ দিন পর শুটি খাবার উপযোগী হয়। প্রতিটি গাছ ১০-১৫ বছর ধরে ফলন দেয়। প্রতি বছর পর পর মাটির স্তর থেকে ৩ ফুট গাছ কেটে ফেলতে হবে । পানি ও সার অনেক কম প্রয়োজন হয় । সজিনা শরীরের দেহের জন্য অত্যন্ত্য ভালো উপকারী । এসব কথা চিন্তায় এনে প্রশিক্ষণ শেষে ৩০ জন কৃষক – কৃষাণীর মাঝে ১টি করে ছোট সজিনা গাছের চারা বিতরণ করা হয়েছে । তার সাথে দেওয়া হয়েছে ১৪ জাতের সবজি বীজ । গতকাল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ২০২৩-২০২৪ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ি আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প এর আওতায় দুদিন ব্যাপী কৃষক – কৃষাণী প্রশিক্ষণ সমাপনীতে বক্তব্য এসব কথা বলেন উপজেলা কৃষি কর্মকর্তা ( ৩৫তম ব্যচ ) মোঃ মশিউর রহমান এর আগে ২ অক্টোবর উপজেলা কৃষি অফিসের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa