- - -

১৬ জন আটক

Print News

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় একটি হোটেলে অসামাজিক কার্যকলাপের সময় ১৬ জনকে আটক করেছে পুলিশ। গত ২৭ অক্টোবর দুপুরে ফয়’জ লেক এলাকার হোটেল সিক্স স্বর্ণালী থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- মো. অহিদ, মো. নজুরুল ইসলাম, মো. আলমগীর, মো. আরিফ, মো. মনির, ইসমাইল হোসেন ইমন, মো. রিফাত আলী, সালমা খাতুন, উর্মি আক্তার, ঝানু বেগম, সাথী আক্তার, রাবেয়া, ইয়াছমিন বেগম, জান্নাতুল ফেরদৌস, বৃষ্টি বেগম এবং স্বর্ণা আক্তার।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হাসনাত। তিনি বলেন, খুলশী থানাধীন ফয়’জ লেক এলাকায় হোটেল সিক্স স্বর্ণালীতে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় ১৬ জনকে আটক করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa