
১৩৪ কোটি টাকার গবেষণা প্রকল্প, শেষে ১৫টি উটপাখিই জ’বা’ই করে খাওয়া হলো
সাভারে সরকারি অর্থায়নে পরিচালিত একটি গবেষণা প্রকল্পে আনা হয়েছিল ২২টি উটপাখি। প্রকল্পের পেছনে ব্যয় হয়েছে প্রায় ১৩৪ কোটি টাকা অথচ সেই উটপাখিগুলোর মধ্যে ১৫টিকেই জবাই করে খেয়ে ফেলা হয়েছে বলে উঠে এসেছে প্রতিবেদনে!
প্রশ্ন উঠছে এত বিপুল অঙ্কের সরকারি অর্থ ব্যয় করে যে গবেষণা প্রকল্প শুরু হয়েছিল, তার আসল উদ্দেশ্য কী ছিল? গবেষণার ফলাফল কোথায়? জনগণের করের টাকায় পরিচালিত প্রকল্পের এমন পরিণতি সত্যিই বিস্ময়কর ও উদ্বেগজনক।
এই ঘটনা যদি সত্য হয়ে থাকে, তাহলে এটি শুধু অব্যবস্থাপনার প্রমাণ নয় বরং সরকারি অর্থের অপচয় ও জবাবদিহিতার অভাবের একটি স্পষ্ট দৃষ্টান্ত। এমন প্রকল্পে যদি স্বচ্ছতা ও তদারকি না থাকে, তাহলে ভবিষ্যতে আরও অনেক জনগুরুত্বপূর্ণ প্রকল্পই একইভাবে ব্যর্থ হতে পারে।
জনগণের দাবি হচ্ছে এই প্রকল্পের সম্পূর্ণ তদন্ত হোক। ব্যয়িত অর্থের সঠিক হিসাব প্রকাশ করা হোক। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ভবিষ্যতে গবেষণা প্রকল্পে জবাবদিহিতা নিশ্চিত করা হোক।
সরকারি অর্থ মানেই জনগণের টাকা, এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।
![]()









