- - -

১২তম বিনামূল্যে খতনা ও কর্ণছেদন ক্যাম্প সম্পন্ন

Print News

১২তম বিনামূল্যে খতনা ও কর্ণছেদন ক্যাম্প সম্পন্ন

 

চরণদ্বীপ দরবার শরীফের ঐতিহ্যবাহী সংগঠন গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার ব্যবস্থাপনায় বিনামূল্যে খতনা ও কর্ণছেদন ক্যাম্প ১ মার্চ ২০২৪খ্রি. জুমাবার অনুষ্ঠিত হয়। ১২তম ক্যাম্পের উদ্বোধন করেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)। এতে উপস্থিত ছিলেন নায়েবে মুন্তাজেম হযরতুল আল্লামা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.), শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম.), কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি আকতার উদ্দিন তালুকদার, মহানগর শাখার সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সেক্রেটারি আজিজ উদ্দিন, ক্যাম্প পরিচালক সৈয়দ মুহাম্মদ মেজবাহ উদ্দিন শওকত প্রমুখ। এবারের আয়োজনে প্রায় ৬৫ জন পুত্র শিশুকে খতনা ও ১৬৪ জন কন্যা শিশুকে কর্ণছেদন করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa