- - -

১০ম শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক অপহরণ: র‌্যাব -৭ অভিযানে ভিকটিম উদ্ধারসহ শিক্ষক গ্রেপ্তার

Print News

১০ম শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক অপহরণ: র‌্যাব -৭ অভিযানে ভিকটিম উদ্ধারসহ শিক্ষক গ্রেপ্তার

 

র‌্যাব-৭ এর অভিযানে চট্টগ্রামের মহানগরের পতেঙ্গা এলাকা থেকে অপহৃত ভিকটিম উদ্ধারসহ শিক্ষক গ্রেপ্তার।

অপহৃত ভিকটিম ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানাধীন একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রী। ভিকটিম স্কুলে আসা-যাওয়ার পথে উক্ত বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক তাকে প্রায় সময়ই আলাদা করে ডেকে নিয়ে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। এছাড়াও ভিকটিম তার কু-প্রস্তাবে রাজি না হলে তাকে অপহরণ করে নিয়ে যাওয়াসহ বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। ভিকটিম বিষয়টি পরিবারকে জানালে ভিকটিমকে তার পরিবার বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়।

পরবর্তীতে গত ২৮ নভেম্বর ২০২৩ ইং তারিখ সকাল আনুমানিক ০৭০০ ঘটিকায় ভিকটিম ঘুম থেকে উঠে তাদের বাড়ির সামনের রাস্তার পাশে গেলে পূর্ব পরিকল্পিতভাবে তার স্কুলের গণিত শিক্ষক ইকবাল হোসেন একটি সিএনজি থেকে আচমকা নেমে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে একটি সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। উক্ত সময়ে ভিকটিম চিৎকার করলে উক্ত চিৎকারের শব্দে তার মা বাড়ি থেকে বের হয়ে তার মেয়েকে গণিত শিক্ষক ইকবাল হোসেন একটি সিএনজি যোগে নিয়ে যেতে দেখে। পরবর্তীতে ভিকটিমের মা বিষয়টি পরিবারের লোকজনকে জানালে তারা উক্ত স্কুল শিক্ষকের বাড়ি গিয়ে উল্লেখিত অপহরণের বিষয়ে জানতে চাইলে আসামি ইকবাল হোসেন এর মা এ ব্যাপারে কিছু জানেন না বলে জানায়।

উক্ত ঘটনায় অপহৃত ভিকটিমের পিতা বাদী হয়ে গত ০৩ ডিসেম্বর ২০২৩ইং তারিখ ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানায় স্কুল শিক্ষক ইকবাল হোসেনকে একমাত্র আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং- ০২, তারিখ ০৩ ডিসেম্বর ২০২৩ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০২০)। মামলা রুজু হওয়ার পর ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানা পুলিশ জানতে পারে মামলার আসামি স্কুল শিক্ষক ইকবাল হোসেন ভিকটিমকে নিয়ে চট্টগ্রামে অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে ভিকটিমের পিতা তার মেয়েকে দ্রুত উদ্ধার এবং অপহরণকারী’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৭, চট্টগ্রাম বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বর্ণিত অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম অপহৃত ভিকটিমকে উদ্ধার এবং আসামি’কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্ত অব্যহত রাখে। নজরদারী’র একপর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে উক্ত মামলার আসামি ইকবাল হোসেন চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা থানার কাটঘর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ইকবাল হোসেন (৩২)কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ইকবাল হোসেন, ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা
থানার নিবড়া এলাকার মৃত আরু মিয়া’র ছেলে।

আসামিকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে বিভিন্ন ভয়ভীতি প্রদান করে অসৎ উদ্দেশ্য কিশোরী ভিকটিম’কে অপহরণ করেছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ব্রাক্ষণবাড়িয়ার কসবা থানায় হস্তান্তরকরা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa