- - -

মানবদেহের পুষ্টির চাহিদা পূরণ, সুস্বাস্থ্য রক্ষায় ডিমের অপরিহার্য ভূমিকা রয়েছে

img 20261010 wa0115
Print News

গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের বিশ্ব ডিম দিবসের সভায় বক্তারা
মানবদেহের পুষ্টির চাহিদা পূরণ, সুস্বাস্থ্য রক্ষায়
ডিমের অপরিহার্য ভূমিকা রয়েছে

 

‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডিম দিবস উপলক্ষে চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি, স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স’র উদ্যোগে গতকাল ৯ অক্টোবর, শুক্রবার, বিকাল ৪টায় নগরীর লেকসিটি হাউজিং সোসাইটির অধিকার বঞ্চিত শিশু বিদ্যালয়ে আলোচনা সভা ও ডিম উৎসব অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্য ও অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্য আয়েশা সিদ্দিকা। প্রধান বক্তা ছিলেন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য ও অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের অর্থ সম্পাদক আবদুল মোমেন মোল্লা। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য (কৃষি ও প্রকৃতি) মো. মুজিবুর রহমান।
সভায় বক্তারা বলেন, মাদবদেহের পুষ্টি চাহিদা পূরণ ও সুস্বাস্থ্য রক্ষায় ডিমের অপরিহার্য ভূমিকা রয়েছে। ডিম শুধু পুষ্টির ঘাটতি পূরণেই ভূমিকা রাখে না, দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ডিম এমন একটি প্রোটিন, যা সকল শ্রেণিপেশার মানুষ সহজেই গ্রহণ করতে পারে। এ সময় বক্তারা আরো বলেন, ডিম একটি সহজলভ্য প্রোটিন খাদ্য। সকল শ্রেণিপেশার মানুষ যেন সহজেই এই প্রোটিনখাদ্য ডিম সহজেই গ্রহণ করতে পারে, সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষকে আরো জোরালো ভূমিকা পালন করতে হবে। বক্তারা অভিযোগ করে বলেন, ডিমের মূল্য নিয়ন্ত্রণে সরকারের অব্যবস্থাপনা থাকায় অনেক সময় অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় ডিমের মূল্য উঠানামার ফলে সাধারণ ক্রেতা-ভোক্তারা সহজেই এই প্রোটিন গ্রহণ থেকে বঞ্চিত হয়।
আলোচনা সভার শুরুতে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং আলোচনা সভার শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে এক হাজার সিদ্ধ ডিম বিতরণ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa