- - -

হুগলিতে পারিবারিক বিবাদে দাদার হাতে ভাই খুন !

Print News

হুগলিতে পারিবারিক বিবাদে দাদার হাতে ভাই খুন !

 

পারিবারিক বিবাদের জেরে ভাইকে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। এদিকে স্বামীর মৃত্যুর খবর শুনে আত্মহত্যার চেষ্টা করেন স্ত্রী। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হুগলির গোঘাটে। মৃত যুবকের নাম উৎপল ঘোষ। পুলিশ অভিযুক্ত দাদা চঞ্চল ঘোষকে আটক করেছে। গোঘাটের রঘুবাটি অঞ্চলের হরিশ্চন্দ্রপুর গ্রামের বাসিন্দা চঞ্চল ঘোষ ও উৎপল ঘোষ। বৃহস্পতিবার (১০ জুলাই ) রাতে ২ ভাইয়ের মধ‍্যে কোনও কারণে বিবাদ দেখা দেয়। কিছু সময়ের মধ‍্যেই সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়। অভিযোগ, চঞ্চল ঘোষ ভাই উৎপলকে বেধড়ক মারধর করেন। ঘটনায় জ্ঞান হারান তিনি। স্থানীয়রাই সেই যুবককে উদ্ধার করে স্থানীয় আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানেই কর্তব‍্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে স্বামীর মৃত্যুর খবর পাওয়া পরেই স্ত্রী শ্রাবণী ঘোষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আহত শ্রাবণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। অভিযুক্ত চঞ্চল ঘোষকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পারিবারিক বিবাদ থেকে এই ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn