- - -

হিমাচলপ্রদেশে ১০০ ফুট গভীর খাদে বাস, মৃত কমপক্ষে ১০

Print News

হিমাচল প্রদেশে ১০০ ফুট গভীর খাদে বাস, মৃত কমপক্ষে ১০

 

ভারতের হিমাচল প্রদেশের চাম্বায় দুর্ঘটনা। মৃত কমপক্ষে ১০। শনিবার (৮ আগস্ট ) ভোরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের চালক ও কন্ডেক্টার ২ জনেরই মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর আহত কয়েকজন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। পরে খবর দেওয়া হয় পুলিশে। এদিন সকাল সাড়ে ৬ টায় বেসরকারি একটি বাস বৈরাগড় থেকে চাম্বার দিকে রওনা হয়। ৩ কিলোমিটার পরে দেবীকোঠির কাছে চালুজ মোড়ে বাঁক নেওয়ার সময় বাসের চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পেলেন। যার পেরে গভীর খাদে পড়ে যায় বাস। দুর্ঘটনার সময় বাসে ১৫ থেকে ১৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বিকট শব্দে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে আহতদের বের করার চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজনকে তিসা সিভিল হাসপাতালে নিয়ে যায়। বাসটি গভীর খাদে পড়ে যাওয়া বেগ পেতে হচ্ছে উদ্ধার কাজে। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল, যে বাসটি পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। বাসের ধ্বংসস্তূপের নীচে এখনও বেশ কয়েকজন যাত্রী আটকে থাকতে পারেন বলে আশংকা করছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa