- - -

হিন্দু নির্যাতনের প্রতিবাদে ত্রিপুরায় বাংলাদেশি দূতাবাসে হামলা 

Print News

হিন্দু নির্যাতনের প্রতিবাদে ত্রিপুরায় বাংলাদেশি দূতাবাসে হামলা

 

বাংলাদেশে সংখ‍্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে ভারতের ত্রিপুরার বাংলাদেশি দূতাবাসে হামলা! সোমবার (২ ডিসেম্বর )  আগরতলায় বাংলাদেশ ইস‍্যুতে ব‍্যাপক বিক্ষোভ দেখায় ত্রিপুরেশ্বরী সনাতন মন্ত্র ও হিন্দু সংঘ সমিতি নামের ২ হিন্দুত্ববাদী সংগঠন। অভিযোগ, সেই বিক্ষোভ চলাকালীনই আগরতলায় বাংলাদেশের দূতাবাসে হামলা হয়েছে। এদিন ভোরে ত্রিপুরেশ্বরী সনাতন মন্ত্র ও হিন্দু সংঘ সমিতি নামের ২ সংগঠন বাংলাদেশের অ‍্যাসিস্ট‍্যান্ট হাই কমিশনারের দপ্তর দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখে। দীর্ঘসময় চলে অবরোধ। শেষপর্যন্ত পুলিশ গিয়ে অবরোধ মুক্ত করে। সেখানে বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে বলে অভিযোগ। আসলে বাংলাদেশে ভারতীয় বাস আক্রান্ত হওয়ার পরই ক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা ত্রিপুরায়। রাজ‍্যের বেসরকারি হাসপাতালগুলি বাংলাদেশিদের চিকিৎসা না করার সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে হোটেলগুলো ও জানিয়েছে তারা কোনও বাংলাদেশিকে আশ্রয় দেবে না। মুখ‍্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে নিন্দা করেছে নয়াদিল্লি ও। দিল্লির তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, ” কূটনৈতিক এবং কনস‍্যুলার বিষয়ক সম্পত্তি কোনও অবস্থাতেই লক্ষ‍্য হওয়া উচিত নয়”। বিবৃতিতে এই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কার্যালয় এবং দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়গুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa