- - -

হিন্দুদের পরিবার পিছু ৩টি করে সন্তান চাই :  দাবি বিশ্বহিন্দু পরিষদের

Print News

হিন্দুদের পরিবার পিছু ৩টি করে সন্তান চাই :  দাবি বিশ্বহিন্দু পরিষদের

 

 

হিন্দুদের মধ‍্যে জন্মহার কমছে হু হু করে। তাই প্রতিটি হিন্দু পরিবারে অন্তত ৩টি সন্তান থাকতে হবে। শনিবার (২৫ জানুয়ারি ) ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বিরাট সন্ত সম্মেলনে বিশ্বহিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বজরংলাল বাংরা এমনই দাবি করলেন। এদিন বজরংলালকে বলতে শোনা গিয়েছে, ” হিন্দুদের জন্মহার কমে যাওয়ার ফলে দেশের হিন্দু জনসংখ্যা কমছে। আমাদের শ্রদ্ধেয় সাধুরা হিন্দু সমাজের কাছে আবেদন করেছে, প্রতিটি হিন্দু পরিবারে অন্তত ৩টি সন্তান থাকতে হবে। ভারতে অনেকেই হিন্দুদের আক্রমণ করে হুমকি দিচ্ছে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করা হবে বলে। দেশের হিন্দুদের এই নিয়ে গভীর ভাবে ভাবতে হবে। ওয়াকফ বোর্ডের স্বৈরাচারী এবং সীমাহীন অধিকার সীমিত করার জন‍্য কেন্দ্রীয় সরকার একটি সংস্কারমূলক আইন আনছে।” গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ। আর সেই উপলক্ষেই এদিনের এই সভা। সেখানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ‍্যমন্ত্রী যোগী আদিত‍্যনাথ ও। তিনি বলেন, মহাকুম্ভে সনাতন ভারতবর্ষই প্রতিফলিত হচ্ছে। গোটা বিশ্ব তা দেখেছে। সেই সঙ্গ‍েই তাঁর কথায় উঠে আসে রামলালার অভিষেক প্রসঙ্গ যোগীর কথায়, ” আমাদের স্মরণ করতে হবে অশোক সিঙঘলকে,যিনি আজ আর আমাদের মধ‍্যে নেই। কিন্তু তাঁর আত্মা নিশ্চয়ই সব দেখতে পাচ্ছেন। ৫০০ বছর ধরে সনাতন ধর্ম যার প্রতীক্ষা করেছে সেই রামলালাকে তাঁর জন্মস্থানে অধিষ্ঠিত করা সম্ভব হয়েছে।” যোগী বলেন, মহাকুম্ভের এই মহাযজ্ঞের মাধ্যমে সনাতন ধর্মের প্রধান মূল‍্যবোধ সকলের মধ‍্যে ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে শান্তি এবং সমৃদ্ধির ছবিও ফুটে উঠেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa