
হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক : চট্টগ্রামে হিংসার ঘটনায় বাংলাদেশকে কড়াবার্তা ভারতের
সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বলে বাংলাদেশকে কড়া বার্তা দিল ভারত। গত কয়েকদিন ধরে রণক্ষেত্রের রুপ নিয়েছে চট্টগ্রাম। প্রতিবাদে পথে নেমেছেন সেখানকার হিন্দু ধর্মাবলম্বীরা। চট্টগ্রামের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর ) একটি বিবৃতি প্রকাশ করে ভারতীয় বিদেশমন্ত্রক। তারপর সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ” বাংলাদেশের চট্টগ্রামে হিন্দুদের উপরে হামলা হচ্ছে বলে আমরা খবর পেয়েছি। তাঁদের জিনিসপত্র লুট হচ্ছে, দোকানপাট ভাংচুর হচ্ছে। হিন্দু সংগঠনগুলোকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় হিংসাত্মক বার্তা ও ছড়ানো হচ্ছে। এ সমস্ত কার্যকলাপের নেপথ্যে উগ্রপন্থীরাই রয়েছে বলে জানা যাচ্ছে। সে জন্য বাংলাদেশ সরকারের কাছে আবারও অনুরোধ, হিন্দুদের সুরক্ষার জন্য গঠনমূলক পদক্ষেপ করুন। ব্যবস্থা নেওয়া হোক উগ্রপন্থীদের বিরুদ্ধে ও। উল্লেখ্য, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে এর আগেও সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার হিন্দুদের সুরক্ষা নিয়ে আলাদা করে বাংলাদেশকে বার্তা দিল নয়াদিল্লি।
![]()









