- - -

হারুণ ভান্ডার দরবারের হযরত মীর মো. মহিউদ্দিন হারুণ শাহ (র.)’র বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Print News

হারুণ ভান্ডার দরবারের হযরত মীর মো. মহিউদ্দিন হারুণ শাহ (র.)’র বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গত ২ মে বিকাল ৩টায় হাটহাজারী থানার অন্তর্গত পূর্ব গুমানমর্দ্দন হারুণ ভান্ডার দরবারের হযরত মীর মো. মহিউদ্দিন হারুণ শাহ (র.) এর আসন্ন বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ওরশ এন্তেজামিয়া কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়।

মাজার ও মসজিদ এর মোতোয়াল্লী হযরত মহিউদ্দিন হারুণ শাহ এর ছোটভাই আলহাজ্ব মীর মোহাম্মদ কামাল উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাজার ও মসজিদ কমিটি সদস্যবৃন্দ, এলাকাবাসী, ভক্ত-আশেকান। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মীর কামাল উদ্দিন, কমিটির সভাপতি মোস্তফা আমিনুল ইসলাম।

আগামী ১৯ মে বার্ষিক ওরশ এর প্রস্তুতি সম্পর্কে সভাকে অবহিত করেন মাজার কমিটির সেক্রেটারী মো. মোহসিন উল ইসলাম। বিগত ওরশগুলোতে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া কমিটির সাবেক সভাপতি মোরশেদুল আলম ও সেক্রেটারী মফিজুর রহমান বিগত বছরের ন্যায় এবছরও জাঁক জমকপূর্ণভাবে সবাই অংশগ্রণ এবং পবিত্র ওরশ শরীফে ভক্ত-আশেকানদের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন। পরিশেষে মুনাজাতের মাধ্যমে প্রস্তুতি সভা শেষ করেন। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন মৌলনা তৌহিদুল আলম।

আগামী ১৯ মে ওরশ শরীফ ধর্মীয় ভাবগার্ম্ভীর্যের মাধ্যমে সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa