
হাটহাজারীতে লোকালয় থেকে বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ২৪ আগস্ট হাটহাজারী রেঞ্জের সর্তা বন বিট কর্তৃক লোকালয় হতে অজগর সাপটি উদ্ধার করা হয়। পরে তা খিরামে সর্তা বন বিট এলাকায় অবমুক্ত করা হয়।
হাটহাজারী রেঞ্জের সর্তা বন বিটের চৌমুহনী এলাকার লোকালয়ে এক পথচারী হঠাৎ অজগর সাপ দেখতে পান। তাৎক্ষনিক খবরটি খিরাম ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ আইয়ুব আলী মন্ডল,বিট কর্মকর্তা,সর্তা বিটকে মুঠোফোনে অবগত করেন।
খবর পেয়ে বিট কর্মকর্তা সঙ্গীয় স্টাফ এর সহযোগীতায় সাপ’টি অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং সাপটি বিকালে সর্তা বন বিটের গহীনে অবমুক্ত করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার বলেন, চট্টগ্রাম উত্তর বন বিভাগ বার্মিজ অজগর নামে একটি সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে যথাসময়ে প্রাকৃতিক বনে অবমুক্ত করেছে। বন সংশ্লিষ্ট জনবসতিতে বন্যপ্রানী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি আরো জোরদার করা হবে বলে জানান।
![]()









