- - -

হাটহাজারীতে জমি হাতিয়ে নেওয়ার মামলা বিচারকের স্বাক্ষর জাল করে দুই ভাই কারাগারে

Print News

হাটহাজারীতে জমি হাতিয়ে নেওয়ার মামলা বিচারকের স্বাক্ষর জাল করে দুই ভাই কারাগারে

 

হাটহাজারী সহকারী জজ আদালতের রায় ডিক্রি জাল করার অভিযোগে করা মামলায় আদালত দুই ভাইকে কারাগারে পাঠিয়েছেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম সরোয়ার এ আদেশ দেন। অভিযুক্তরা হলেন হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নুর হোসেনের ছেলে আহমেদ ছগির
(৫৫) ও মো. সৈয়দ। বাদীর আইনজীবী মো. আইয়ুব বলেন, আদালতের রায় ডিক্রিতে বিচারকের স্বাক্ষর জাল
করে আসামিরা বাদীর ২২ শতক জায়গা
নামজারি করে নেন। ওই ঘটনায় করা মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল তারা ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠিয়ে দেন। আদালত সূত্র জানায়, হাটহাজারী সহকারী জজ আদালতে করা একটি মামলায় বাদী হাজির না থাকায় এবং মামলায় প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় ২০১৫ সালে মামলাটি খারিজ হয়। কিন্তু অভিযুক্তরা আদালতের রায়-ডিক্রি জাল করে মামলায় তাদের পক্ষে রায় হয়েছে দেখিয়ে গড়দুয়ারার ২২ শতক জমি নিজেদের নামে নামজারি করিয়ে নেন। পরে প্রতিবেশী মৃত আহমেদ হোসেনের ছেলে আহমেদ মোস্তফা তাদের নিজ সম্পত্তির খাজনা দিতে গেলে ভূমি অফিস থেকে তার খাজনা নিতে অস্বীকার করে বলা হয়, একটি মামলার আদেশে তাদের সম্পত্তি অভিযুক্তদের নামে নামজারি হয়ে গেছে। পরে তিনি হাটহাজারী কোর্টের ওই মামলার সার্টিফাইড কপি নিয়ে জানতে পারেন অভিযুক্তদের জমা দেওয়া আদালতের রায় ডিক্রিটি জাল। এ ঘটনায় তিনি ২০২৩ সালের ৮ নভেম্বর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিবেদন দেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa