- - -

হাইলাকান্দির লালায় মাকে জলে ডুবিয়ে হত‍্যা করল ছেলে

Print News

হাইলাকান্দির লালায় মাকে জলে ডুবিয়ে হত‍্যা করল ছেলে

 

 

আসামের হাইলাকান্দি জেলার অন্তগর্ত লালায় নৃশংস হত‍্যাকান্ড। মাকে জলে ডুবিয়ে হত্যা করল ছেলে। জানা যায়, মঞ্জু রানী নাথ (৪৮) রবিবার (১৫ জুন) সকালে ছোট ছেলে রত্মদীপ নাথকে নিয়ে গরুর জন‍্য ঘাস কেটে বাড়িতে ঢুকছিলেন এর মধ‍্যে ঘরে থাকা বড় ছেলে মমদীপ নাথ মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু করে। এর মধ‍্যে রাগের মাথায় মাকে টেনে বাড়ির পুকুরে নিয়ে যায়। শেষ পর্যন্ত কোমর জলের মধ‍্যে মাকে ডুবিয়ে পা দিয়ে গলায় চাপা মেরে ধরে রাখে। এমতাবস্থায় ছোট ছেলে মাকে মেরে ফেলেছে বলে চিৎকার করছিল। চিৎকার পেয়ে প্রতিবেশি লোকজন দৌড়ে উদ্ধার করতে আসলে ঘাতক তাঁদেরকে হুমকি দেয়। তখন ঘাতকের মামা তপন নাথকে ফোন করে খবর দেওয়া হয়। দ্রুত বোনের বাড়িতে ছুটে আসেন। পরে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক মমদীপ নাথকে গ্রেফতার করে মঞ্জু রানী নাথের দেহ উদ্ধার করে দ্রুত লালা প্রাথমিক স্বাস্থ‍্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন‍্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রেরণ করেন। এই লোমহর্ষক হত‍্যাকান্ডকে নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa