- - -

হাইলাকান্দিতে জেহাদি সংগঠনের সঙ্গে যোগাযোগের সন্দেহে ১ যুবক আটক

Print News

হাইলাকান্দিতে জেহাদি সংগঠনের সঙ্গে যোগাযোগের সন্দেহে ১ যুবক আটক

 

বাংলাদেশের একটি জেহাদি সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার রামনাথপুর থানার অন্তগর্ত বলদাবলদি ৩য় খন্ড থেকে ২১ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। ধৃতের নাম ফজল ইসলাম বড়ভূইয়া। জানা গেছে, গুয়াহাটির স্পেশাল টাস্ক ফোর্স এর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রামনাথপুর পুলিশ মঙ্গলবার (২৫ আগস্ট ) শেষ রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ফজল ইসলামকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক দাবি, বাংলাদেশের একটি জেহাদি সংগঠনের সঙ্গে ওই যুবকের যোগাযোগ থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংগঠনটির সঙ্গে তাঁর যোগাযোগের প্রকৃত কি এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঘটনার পর বলদাবলদি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তার বিষয়টি ও গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। রামনাথপুর থানার পুলিশ এবং সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার যৌথভাবে তদন্ত অব্যাহত রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa