
হরিয়ানায় একটি মহিষের দাম ২৩ কোটি !
ভারতের হরিয়ানার পুস্কর মেলায় রয়েছে ১৫০০ কেজির একটি মহিষ। সে এখন সকলের নজরে। নাম তার আনমোল। দাম তার ২৩ কোটি টাকা। জানা গেছে, ৮ বছরের এই মহিষটি সারা ভারত কৃষক মেলায় জনপ্রিয়তা অর্জন করেছে। আনমোলের চেহারা নয় তার বংশ বিস্তার করার ক্ষমতা অসাধারণ। ৩০০ থেকে ৯০০ গবাদিপশুর প্রজননে সাহায্য করতে পারে এই আনমোল। এই লাভজনক ব্যবসা করে প্রতি মাসে ৪ থেকে ৫ লক্ষ টাকা আয় হয় তার মালিক গিলের। আনমোলের দৈনিক খরচ অত্যন্ত বিলাসবহুল, প্রায় ১ হাজার ৫ শত টাকা মহিষটির খাদ্য তালিকায় রয়েছে, শুকনো ফল, ডালিম, কলা, দুধ ডিম এবং আরও অনেককিছু। পাশাপাশি তেল, কেক, সবুজ ঘাস এবং দেশি ঘি। সবমিলিয়ে একটি পুষ্টিকর ডায়েট। এছাড়াও, আনমোলকে রক্ষণাবেক্ষণের জন্য প্রতিদিন ২ বার বিশেষ বাদাম এবং সরষের তেলে মিশিয়ে স্নান করানো হয়। আনমোলকে বিক্রি করার জন্য ২৩ কোটি টাকার অফার পাওয়ার পরেও তার মালিক গিল কিন্তু তাকে নিজের ভাইয়ের মত ভালোবাসে। সে এই প্রাণীটিকে বিক্রি করার কোনও ইচ্ছা প্রকাশ করেননি। তার সঙ্গে সেলফি তুলতে গিয়ে হুড়োহুড়ি পড়ে গিয়েছে দর্শকদের মাঝে।
![]()









