
হরতাল – অবরোধ , সন্ত্রাস – সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষা জীবন বিঘ্নিত ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হরতাল – অবরোধ , সন্ত্রাস- সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ , শিক্ষা জীবন বিঘ্নিত ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতি শীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে । বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ নুরুল হক লিটনের সভাপতিত্বে ও বিপ্লবী সাধারণ সম্পাদক সৈয়দ আরিফ উদ্দিন সৈকত এর পরিচালনায় ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে হাজারো নেতাকর্মী নিয়ে এক বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে এবং কলেজ ক্যাম্পাস এসে সমাপ্ত হয় । বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ গ্রহন করেন উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ ফজল উদ্দিন তালুকদার , উপজেলা ছাত্র লীগের সভাপতি বাবু প্রসেনজিৎ দেব , পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ শরীফ সুমন , যুগ্ম সাধারণ সম্পাদক পান্ত তরফদার , মোঃ মাহবুব জয় , মোঃ মোজাম্মেল , ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সাগর , মোঃ রোমান মিয়া ,, মোঃ রনি, নিরমল , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তন্ময় তালুকদার , সাংগঠনিক সম্পাদক মোঃ জনি, অয়ন , মোঃ তানভির, মোঃ তানিমসহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
![]()









