- - -

হযরত সৈয়দ মোহাম্মদ শাহাজাহান চৌধুরী মাইজভান্ডারি (কঃ)’র রওজা শরীফ জিয়ারতে চসিক মেয়র

Print News

হযরত সৈয়দ মোহাম্মদ শাহাজাহান চৌধুরী মাইজভান্ডারি (কঃ)’র রওজা শরীফ জিয়ারতে চসিক মেয়র

 

বিশ্ব অলি শাহান শাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারীর সুযোগ্য ভাগিনা হাযত রাওয়া, মুশকিল কোশা, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, আওলাদে গাউসুল আজম শাহান শাহ হযরত সৈয়দ মোহাম্মদ শাহাজাহান চৌধুরী মাইজভান্ডারি (কঃ)’র ফটিকছড়ি লেলাংস্থ সন্যাসিরহাটের পশ্চিম পার্শ্বে রওজা শরীফ জিয়ারত করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীরমুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন হযরত শাহাজাহান চৌধুরী মাইজভাণ্ডারী (ক.)’র ভ্রাতা মো. নাজিম উদ্দিন চৌধুরী, ছেলে শাহজাদা হযরত সৈয়দ এস্কান্দার মির্জা চৌধুরী মুকুট মাইজভান্ডারি (মা.জি.আ.) ও হযরত সৈয়দ মোহাম্মদ সেকান্দর মির্জা চৌধুরী মহান মাইজভান্ডারি (মাঃ জিঃ আঃ)। এসময় আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা কাজী জাহাঙ্গীর, লেলাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার উদ্দিন শাহীন এবং রওজা শরীফের খাদেমবৃন্দ। মাননীয় মেয়র মহোদয় দেশ ও জাতির কল্যাণে মুনাজাত করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa